অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

রাজবাড়ীর কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

রাজবাড়ীর কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

রাজবাড়ীর কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।




রাজবাড়ী কালুখালী থেকে জলি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

শনিবার (২ মার্চ) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জলি আক্তার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের (বাবু) স্ত্রী।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের সাথে জলি আক্তারের ৬/৭ বছর আগে বিয়ে হয়। তাদের ৩/৪ বছর বয়সের একটি সন্তান ও আছে।দুই থেকে তিন বছর আগে মোঃ জহিরুল ইসলাম প্রবাসে পাড়ি দেয়।গত শনিবার দিবাগত ভোর রাতে সাহরীর খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন।সকালে ৯ টার দিকে তার শ্বাশুড়ি ঘুম থেকে ডাকলে সারা শব্দ না পেলে আশপাশের লোক  ডাকাডাকি করে। পরে স্থানীয়রা আসলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম মোল্লা বলেন,গত কাল রাতে বাড়িতে জহিরুল ইসলামের (বাবু) মা ও স্ত্রী জলি আক্তার ছিলেন। গত কয়েকদিন যাবত জহিরুল ইসলামের সাথে স্ত্রী জলি আক্তার যোগাযোগ বন্ধ ছিলো। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে ঝগড়ার জের ধরে জলি আক্তার আত্মহত্যা করেছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী  মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৩ ঘন্টা ৪২ মিনিট আগে