সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2025 03:32:26 am

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক ও দলটির ‘সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির’ সদস্য আরমান হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল অংশ নেবে।


আরমান হোসাইন বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার ক্ষেত্রে আমরা যেসব দ্বি-মত করেছি, সেগুলো নিয়ে আলোচনা করবো।


কী কী বিষয়ে তারা দ্বি-মত করেছেন, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরোপুরি দ্বি-মত পোষণা করেছি, সে সংখ্যা অনেক বেশি তা নয়। তবে কিছু ক্ষেত্রে আবার আংশিক একমত হয়েছি। যেমন- চার বিভাগে প্রাদেশিক সরকার, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করারে ক্ষেত্রে আমরা একমত নই। উপজেলা ও জেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তাতে দ্বি-মত পোষণ করেছি।


আরমান হোসাইন আরও বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না— এ প্রস্তাবনায় আমরা দ্বিমত করেছি। কারণ বাংলাদেশের ক্ষমতার কনটেক্সটে এটি ভারসাম্যহীনতা আনতে পারে। সংবিধানের অনুচ্ছেদ ৭০-এ অর্থ বিলের ক্ষেত্রে ভোট দেয়ার বিষয়ে আরও আলোচনা হতে পারে বলে মতামত দিয়েছি। মূলত যেগুলোতে দ্বি-মত পোষণ করেছি, সেসবই আলোচনার এজেন্ডায় থাকবে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে