সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2025 07:26:45 pm

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে তারা ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এসব দাবিসহ মোট ৪টি মূল দাবি নিয়ে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হেফাজতের নেতারা।


প্রেস ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা।



ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩ মের মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে:


প্রথম দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশসহ বিগত ১৫ বছরে দায়ের করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হেফাজত নেতাকর্মীদের ওপর হওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।



দ্বিতীয় দাবি, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, বহুত্ববাদ সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।


তৃতীয় দাবি, নারী সংস্কার কমিশন ও প্রস্তাব বাতিল, নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ইসলামি পারিবারিক ও উত্তরাধিকার আইনকে ‘বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করায় হেফাজত তা চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তারা কমিশনটির বিলুপ্তি এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে।


চতুর্থ দাবি, আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হবে। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিশ্ব নেতৃত্বকে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।


মহাসমাবেশ সফল করতে হেফাজত ২২-২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, জুমার খুতবায় ইমাম-খতিবদের কাছে কোরআনভিত্তিক উত্তরাধিকার ও পারিবারিক আইনবিষয়ক আলোচনা উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে