সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভ গাঙ্গুলির

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-04-2025 06:44:30 pm

কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে পুরোপুরি দায়ী করেছে ভারত। শুধু তাই নয়, এ ঘটনায় দুদেশের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। পরিস্থিতি এমন যে, যেকোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। ঠিক এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার মতো মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তিনি। 


সৌরভ গাঙ্গুলির মতে, সন্ত্রাস ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত ভারতের— এমনটাই মনে করেন ভারতের সাবেক এ অধিনায়ক। 


শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হলে সৌরভকে পেহেলগাম ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। পাকিস্তানের সঙ্গে ভারতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে সৌরভ বলেন, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয়, যে বছর বছর এমন ঘটনা ঘটে চলবে।


দুদেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ থাকায় আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতে একই গ্রুপে রাখা হয় ভারত-পাকিস্তানকে। এবার সেই রীতিরও ইতি ঘটাতে বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে চিঠি দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।


যদি বিসিসিআই এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলেও মনে করেন ভারতের সাবেক এ অধিনায়ক। তিনি বলেন, বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেয়া যায় না।


উল্লেখ্য, সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এরপর থেকে শুধু বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে তারা।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে