সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

জাবিতে ছাত্রদলের ভ্যাক্সিন কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের  হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কেলেঙ্কারির খবর প্রকাশ করায় 'জাগো নিউজে'র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সৈকত ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে 'সময়ের আলো'র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদের বিরুদ্ধে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল 'আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাক্সিন কর্মসূচি স্থগিত' শিরোনামে 'জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম'-এ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে ​জাবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির আড়ালে এক সাবেক এমপির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ভাগবাটোয়ারার দ্বন্দ্বে টিকাদান কর্মসূচি স্থগিতের বিষয়টি তুলে ধরা হয়। 

প্রতিবেদনটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে 'সময়ের আলো'র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সৈকত ইসলামের কাছে এই কেলেঙ্কারিতে কেন্দ্রীয় ছাত্রদলের সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সংশ্লিষ্টতা নিয়ে জানতে মুঠোফোনে কল দেন এবং এক পর্যায়ে রিট করা হবে বলে হুমকি দেন। পরে কেন্দ্রীয় ছাত্রদল থেকে চাপ প্রয়োগ করে জাগো নিউজের ওয়েবসাইট থেকে সংবাদটি সরিয়ে ফেলা হয়।

সৈকত ইসলাম বলেন, ভ্যাকসিন কর্মসূচি স্থগিতের পর কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট সকলের স্পষ্ট  বক্তব্যসহ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনটি প্রকাশের পরে ঐদিন দুপুর থেকে আমাকে 'সময়ের আলো'র জনৈক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ অনবরত কল দিতে থাকেন। তার সঙ্গে কথা বললে তিনি আমাকে কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দীন নাসিরের প্রসঙ্গ তুলে নানাভাবে জেরা করেন। কথোপকথনের এক পর্যায়ে, সংবাদ না সরালে এটা নিয়ে রিট হবে বলে হুমকিও দেন তিনি।

সৈকত বলেন, আমি পর্যাপ্ত প্রমাণাদিসহ আমার অফিসে সংবাদটি পরিবেশন করেছি। সংবাদের ত্রুটি থাকলে অফিস আমাকে জানাবে। অন্য অফিসের জনৈক সাংবাদিক অভিযুক্তদের পক্ষ নিয়ে আমাকে হুমকি প্রদান এবং জেরা করার অধিকার রাখে না। আমি মনে করি, এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি'। 

আরও খবর