সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় চাঞ্চল্যকর এক গুলির ঘটনা ঘটেছে। পহেলা মে রাত ৮টার দিকে আফসার করিম প্লাজার সামনে দুর্বৃত্তরা সিটি ব্যাংকের পাশ থেকে ওই মার্কেটের মালিক আলহাজ্ব নান্টু সাহেবকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ফল ব্যবসায়ী উত্তম জানান, ঘটনার সময় আলহাজ্ব নান্টু সাহেব পাগলা বাজারে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। তিনি গাড়িতে উঠার মুহূর্তে দুইজন যুবক হঠাৎ করেই এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির সময় দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে নান্টু সাহেব নিজ গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে ফতুল্লা অভিমুখে চলে যান। তার ব্যবহৃত গাড়ির কাঁচে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পাগলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর