সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে ভাবছে সরকার: অর্থ উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2025 05:06:35 pm

আসছে অর্থ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া যায় কি না, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।



অর্থ উপদেষ্টা বলেন, আসছে অর্থ বছরে (২০২৫–২৬) সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে।


তিনি জানান, হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি। সরকার কখন থেকে দিতে পারবে, কত দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 


অর্থ উপদেষ্টা জানান, আজকের বৈঠকে এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।



গত ৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে। এ নিয়ে সমালোচনা হলে, পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা দেওয়া হবে না।


এক পর্যায়ে ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া বা না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে