কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

গোগা ইউনিয়নে উঠান বৈঠক: বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি

গোগা ইউনিয়নে উঠান বৈঠক: বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি যশোর শার্শা উপজেলার ৬ নং গোগা ইউনিয়নের ১ নং ওয়ার্ড (পাচভূলাট), ২ নং অগ্রভূলাট ও ৩ নং হরিশ্চন্দ্রপুর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি। বক্তব্যে তিনি বলেন “আমরা বাঙালি, আমরা সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। কিন্তু ধর্মীয় উগ্র মৌলবাদী শক্তি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা ধর্মকে পুঁজি করে, ধর্মের নাম ভাঙিয়ে মানুষের দ্বারে দ্বারে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু আমরা সকলে মিলে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ ও লালন করে এর সমুচিত জবাব দেব ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ, মৌলবাদীর জবাব হবে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠা।” এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুছ আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি আব্দুল হামিদ ও সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন— বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহীদুল ইসলাম, বাহাদুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আসাদুজ্জামান আসাদ, পুটখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যুবদল নেতা জিয়া বিশ্বাস ও পিন্টু রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শার্শা উপজেলা শ্রমিক নেতা হান্নান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
আরও খবর