সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-10-2025 09:22:35 pm

অন্তর্বর্তীকালীন সরকারকে আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।



বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



আব্দুল্লাহ তাহের বলেন, ‘বিএনপি বলছে, কোনো ভাবেই গণভোট মানবে না। তাই অন্তর্বর্তী সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন। রাতের বেলায়ও তো অনেক আদেশ জারি হয়।’



তিনি আরও বলেন, ‘যদি আদেশ জারি না করা হয়, তাহলে জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলবে। আস্থা হারালে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’



জামায়াতের এই নেতা দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়ে যে সুপারিশ দিয়েছে, তা আজ রাতের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।



গণভোটের তারিখ ঘোষণা না হলে জামায়াতের পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। আজ রাতের মধ্যেই দেখি সরকার কী করে। কালও সময় আছে, তারপর দেখা যাবে।’



বিএনপির সমালোচনা করে আব্দুল্লাহ তাহের বলেন, ‘গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তারা যেখানে নিজেদের স্বার্থ দেখে, সেখানেই সংস্কারের কথা বলে।’



তিনি সতর্ক করে বলেন, ‘সময়ক্ষেপণ করতে করতে যদি একসময় বলা হয় গণভোটের সময় নেই—তাহলে সেটা জনগণের সঙ্গে প্রতারণা হবে। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টাই এখন গুরুত্বপূর্ণ।’



জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে না করার পক্ষে অবস্থান নিয়ে তাহের বলেন, ‘ঐকমত্য কমিশন সবাইকে একমত করতে কাজ করেছে। ৬০ শতাংশ বিষয়ে একমতও হয়েছে। সব দলের ঐক্যের ভিত্তিতেই সিদ্ধান্ত এসেছে। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই, তবে তার আগে গণভোট চাই। গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’



সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম শাখার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন

আরও খবর