সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

যশোরের বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের প্রাণকেন্দ্র ঘোষনগর-বাগডাঙ্গা বাজারে জমকালো আয়োজনে জামায়াতে ইসলামীর একটি নতুন আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে।স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই কার্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।বাসুয়াড়ী ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই বাজারে ছলেমান মোল্লা মার্কেটের প্রধান ফটকের কাছে স্থাপিত কার্যালয়টি ফিতা কেটে উদ্বোধন করা হয়। এরপর এলাকার বিশিষ্টজন ও কর্মী-সমর্থকদের নিয়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা এরশাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আঞ্চলিক নেতৃবৃন্দ দেশ ও সমাজের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আশরাফ আলী। তিনি বলেন, "জামায়াতে ইসলামী আগামীতে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও কল্যাণ পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।"অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন।অধ্যাপক মোঃ রোস্তম আলী, আবু মুছা, মাওলানা আমিরুল ইসলাম বুলু।বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন এবং যুব বিভাগের নেতৃবৃন্দ।আলোচনা সভায় রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা এই উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।এদের মধ্যে উল্লেখযোগ্য:বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।বাজার কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা সাবু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।এলাকার জনপ্রিয় ইউপি সদস্য হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লব।অনুষ্ঠানের শেষে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আরও খবর