সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

লক্ষণপুরে ধানের শীষের পক্ষে মফিকুল হাসান তৃপ্তির জনসমুদ্র — উন্নয়ন, কর্মসংস্থান, নারীর অগ্রযাত্রা ও মাদকমুক্ত শার্শার অঙ্গীকার।

লক্ষণপুরে ধানের শীষের পক্ষে মফিকুল হাসান তৃপ্তির জনসমুদ্র — উন্নয়ন, কর্মসংস্থান, নারীর অগ্রযাত্রা ও মাদকমুক্ত শার্শার অঙ্গীকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তিকে স্বাগত জানাতে ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩ নং ওয়ার্ডের শিকারপুর হাই স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনাব তৃপ্তির আগমন ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। শার্শার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ মাঠে উপস্থিত হয়ে তাঁকে অভ্যর্থনা জানান। সমাবেশে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মহান নেতা, যিনি মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান সময়ের গণতন্ত্রের প্রতীক দেশনায়ক তারেক রহমান—এই জিয়া পরিবার বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশে স্বৈরতন্ত্রের শাসন চলছে, বিএনপি ও জাতীয়তাবাদী পরিবার নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে, কিন্তু তারা জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে সরে আসেনি। ৫ই আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান, যিনি জনগণকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছেন। তিনি শার্শার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে শার্শার কোনো রাস্তা কাঁচা থাকবে না, শিকারপুর হাই স্কুলে আধুনিক ডিজিটাল ভবন নির্মাণ করা হবে, নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা ও উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আন্দোলপোতা খাল পুনঃখনন এবং সোনাইমুড়ি খালের পানি নিষ্কাশন উন্নত করে শার্শার জলবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি কার্যক্রমে আধুনিক সহায়তা নিশ্চিত করার কথাও ঘোষণা করেন। সবচেয়ে দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দেন, যদি তিনি এমপি নির্বাচিত হন, তবে শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না—মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সমাবেশে তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটারের হাতে লিফলেট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি ২ নং লক্ষণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মহরম চেয়ারম্যানের ভগ্নিপতি ও ৩ নং ওয়ার্ডের মুক্তদা খামারপাড়া গ্রামের মরহুম জালাল উদ্দিনের কবর জিয়ারত করেন, তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এরপর তিনি লক্ষণপুর বাজারে একটি পথসভায় অংশ নেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পথসভা শেষে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে, যেখানে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, শার্শা থানা বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শার্শা থানা বিএনপি'র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, সাতশতলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন টিপু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২ নং লক্ষণপুর ইউনিয়নের বিএনপি'র সেক্রেটারি শামসুর রহমান, সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক সুলতান আলী মাস্টার, শার্শা থানা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী মাস্টার, লক্ষণপুর ইউনিয়ন যুবদল নেতা আমির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী।
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৬ ঘন্টা ২ মিনিট আগে