সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতে হবে,, তৃপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে ধানের শীষের সমর্থক,ভোটার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৬ নং গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কওমী মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ, উন্নয়ন-অঙ্গীকার উপস্থাপন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। স্থানীয় নেতাকর্মী, গোগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ, নারীরা এবং ব্যবসায়ীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন তিনি নির্বাচিত হলে সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তিনি উপস্থিত সবাইকে সতর্ক করে বলেন—কোনো ব্যক্তি বা বিশেষ মহলের কথায় বিভ্রান্ত হবেন না, কারণ বিএনপি দীর্ঘদিন ধরে গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার। তিনি বলেন—বিগত দিনে যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, বিএনপি সরকার গঠন হলে আওয়ামী শাসনামলের সেই সকল হয়রানিমূলক মামলা বাতিল হবে। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন—জনগণকে বিভ্রান্ত করবেন না, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, তা একমাত্র মহান আল্লাহই জানেন; ভোটের মাধ্যমে জান্নাত-জাহান্নাম নির্ধারিত হয় না। মসজিদকে রাজনীতির হাতিয়ার না বানানোরও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন—যারা সারাজীবন জামায়াতকে ভণ্ড বলেছেন, তারাই এখন ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে এক হওয়ার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ এসব ছলচাতুরি বুঝে ফেলেছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন—তিনি এমপি নির্বাচিত হলে শার্শাজুড়ে ব্যাপক উন্নয়ন, পাকা রাস্তা নির্মাণ, তরুণদের জন্য বিনামূল্যে কর্মসংস্থান এবং মা–বোনদের জন্য শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। তিনি স্মরণ করিয়ে দেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে গার্মেন্টস শিল্প স্থাপন করে নারীদের কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন এবং দেশকে স্বাবলম্বী করেছিলেন। বক্তৃতার শেষাংশে তিনি বলেন—বিএনপি সরকার গঠন করলে এবং তিনি এমপি নির্বাচিত হলে জিয়াউর রহমানের আদর্শের আলোকে শার্শাবাসীর উন্নয়নের পথ আরও সুগম হবে। বক্তারা বলেন ধানের শীষের বিজয় মানেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শার্শার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তারা তৃপ্তির উন্নয়নমুখী রাজনীতি, অতীত কর্মযজ্ঞ এবং সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতার কথা তুলে ধরে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ের আহ্বান জানান। উঠান বৈঠক শেষে জনসাধারণের মাঝে লিফলেট ও নির্বাচনী বার্তা বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা। যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদ সর্দার পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান জয়েন্ট সেক্রেটারি মোঃ ওলিয়ার রহমান শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান ।বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, ছাত্র নেতা মোঃ বিপ্লব মন্ডল সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৫ ঘন্টা ৫২ মিনিট আগে