সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-01-2026 10:14:46 am

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে থেকে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ‌্যা থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গিয়ে নৌপথের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ সময় নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।


বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান, পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে আছে। এছাড়া একই প্রান্তের চার নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি শাহ পরান ও রো-রো ফেরি এনায়েতপুরী। 


অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের সাত নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া ঘনকুয়াশার জালে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বোঝাই করে নোঙর করে আছে দুটি ফেরি। এগুলো হচ্ছে রো-রো ফেরি কেরামত আলী ও রো-রো ফেরি - বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। 


ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  


আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।


ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।


বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে