সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2023 01:08:17 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। তবে আমি বলেছি, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালিদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। তাহলেই সম্পর্ক বাড়বে।


পররাষ্ট্রমন্ত্রী কলম্বো সফর শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।  


কলম্বোয় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানির সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সম্পর্ক বাড়াতে আগ্রহী। আমি তাকে বলেছি, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালিদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। তাহলেই সম্পর্ক বাড়বে।  


ড. মোমেন আরও জানান, হিনা রব্বানি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। তবে আমি বলেছি, বাংলাদেশি পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং দিয়ে রেখেছে, বাণিজ্য কীভাবে বাড়বে।


কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠকের বিষয়ে তুলে ধরে ড. মোমেন জানান, সার্ক সামিট করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সার্ক সামিট করার জন্য ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনা করুন। আমরা পাশে আছি।


ড. মোমেন জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলাপ হয়েছে। শ্রীলঙ্কা বৌদ্ধ অধ্যুষিত দেশ৷ সে কারণে মিয়ানমারে সঙ্গে সম্পর্ক ভালো। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছি।


এর আগে শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন কলম্বো সফরে যান। তিন দিন সফর শেষে তিনি আজ ঢাকায় ফিরেন।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে