বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 12:27:04 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রাশিয়ার কাছ থেকে সরাসরি জ্বালানি তেল কেনার ব্যাপারে উপায় খোঁজার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর কাজ শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 


গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিদের্শনা আসার পর পরই জ্বালানি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল আমদানি করতে যাচ্ছে। তবে আপাতত ক্রুড অয়েল (অপরিশোধিত) আমদানি করা হবে। কারণ দেশে মাত্র ৩০ দিনের ডিজেল এবং ১৮ দিনের অকটেন-পেট্রোল মজুত আছে। সেগুলো শেষ হওয়ার আগেই আমদানি করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 


বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব খালিদ আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আপাতত ক্রুড অয়েল আমদানি করতে ইচ্ছুক। পরিশোধিত তেল আমদানিতে খরচ বেশি। ক্রুড অয়েল কিছুটা কম খরচে আমদানি করা যায়। দেশে আসা অপরিশোধিত তেল রিফাইনারিতে পরিশোধিত হয়ে বাজারজাত হয়। দেশে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) তেল পরিশোধন-ক্ষমতা ১৫ লাখ টন, যা চাহিদার তুলনায় বেশ কম। তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে কাজ চলছে। এরই মধ্যে দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রততম সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এ ইউনিট নির্মিত হলে তেল পরিশোধনের সক্ষমতা গিয়ে দাঁড়াবে ৪৫ লাখ টনে, যা আমদানি খরচের চাপ অনেকটাই কমিয়ে দেবে।


বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভর না করে ব্যক্তি খাতে জ্বালানি তেলের অনুমতি দেয়া। এতে প্রতিযোগিতা বাড়বে, পরিবর্তন আসবে জ্বালানির মূল্যনির্ধারণ পদ্ধতিতে। এলপিজি গ্যাসের ক্ষেত্রে ব্যক্তি খাতকে জড়িত করার পর নৈরাজ্য অনেকটাই কমে এসেছে। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিপিসিকে লোকসানের হাত থেকে বাঁচাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বিপিসির পিঠ এখন দেওয়ালে গিয়ে ঠেকায় পরিস্থিতি খারাপ হয়েছে। বিপিসি তেল আমদানি বন্ধ করতে প্রায় বাধ্যই হচ্ছিল। মূল্য সমন্বয় করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।


গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দাবি-- সরকার চাইলেই জ্বালানি তেলের কর প্রত্যাহার বা কমিয়ে মূল্যবৃদ্ধি এড়ানো যেত। ভর্তুকি সম্পদের অপচয় করে। এছাড়া এটি ধনী-গরিব সবাই পায়। তাই ভর্তুকি তুলে দিতেই হবে। এটি আইএমএফের শর্তে হোক বা না হোক। এটি অবশ্য ধীরে ধীরে করা যেত। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলোর দুর্নীতি-অপচয় বন্ধ করতে না পেরে জ্বালানি তেলের উচ্চ মূল্যবৃদ্ধি জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।


বিপিসির লাভ-লোকসানের হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে সিপিডি বলেছে, গত ছয় বছরে বিপিসি ৪৬ হাজার কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে সরকার নিয়েছে ১০ হাজার কোটি টাকা। বাকি ৩৬ হাজার কোটি টাকা কোথায়? বলা হচ্ছে, ওই টাকার মধ্যে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কিন্তু কোথায় সেই বিনিয়োগ হয়েছে, সে তথ্য জনসম্মুখে আনা হোক। তাছাড়া তেল বিক্রি থেকে চলতি বছরও বিপিসি ১ হাজার ২৬৪ কোটি টাকা লাভ করেছে বলে অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায় সিপিডি। 


সিপিডির সিনিয়র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সূত্রে যে খতিয়ান দেখতে পাই, তাতে নিজস্ব অর্থায়নে ১১টি প্রকল্পের তথ্য পেয়েছি। সেখানে ব্যয় হবে ৮ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে মাত্র পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। বাকিগুলো বন্ধ। তাহলে বিপিসির টাকা কোথায়? আমরা অবশ্য জানতে পেরেছি বিভিন্ন ব্যাংকে বিপিসির ২৫ হাজার ২৬৪ কোটি টাকা জমা রয়েছে। তাহলে ওই টাকা কোন টাকা? এছাড়া বাকি টাকা কোথায়? আমার ধারণা বাকি টাকাও বিপিসির হিসাবেই রয়েছে। আর তা-ই যদি হয়, তাহলে কেন লোকসান দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো? তিনি আরও বলেন, চলতি অর্থবছরেও ৫ হাজার ৯০৩ কোটি টাকা বিনিয়োগ করবে বিপিসি। আমি অবাক হয়ে যাচ্ছি, জনগণের মাথায় বোঝা চাপিয়ে বিপিসি কোথায় বিনিয়োগ করবে?


বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ভর্তুকি প্রত্যাহার সমর্থন করি কিন্তু যেভাবে করা হয়েছে, এটাকে সমর্থন করি না। দেশের অর্থনীতির সবচেয়ে খারাপ সময়ে সরকার জ্বালানি তেলের কর তুলে দিতেই পারে। বরং দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে।


এটা বৈষম্যমূলক।


জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) বিপিসির লোকসান আট হাজার কোটি টাকা। এ সময় দৈনিক লোকসান গুনতে হয়েছে ৯০ কোটি টাকা। লোকসান ঠেকাতে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।


বিশ্ববাজারে তেলের দাম কমলেও বিপিসির লোকসানের অঙ্ক দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ৯ মাসের বিরতিতে তেলের দাম গড়ে ৪৭ শতাংশ বাড়ানো হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ২২ মে পর্যন্ত প্রতি বিপিসি মুনাফায় ছিল। ২০২১-২০২২ অর্থবছরের মে (২০২২) পর্যন্ত বিপিসি মুনাফা করেছে এক হাজার ২৬৩ কোটি ৭৮ লাখ টাকা।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্যানুসারে, নিয়মিত পরিচালন খরচ এবং অন্যান্য কর দেওয়ার পরও বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসাবে বিপিসির রয়েছে ৩২ হাজার কোটি টাকা। বিদ্যমান আমানতের টাকা দিয়ে আরও ১৪ মাস তেল সরবরাহ করতে পারত বিপিসি। 


বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের তথ্যমতে বিপিসির তিনটি বিতরণকারী কোম্পানি-- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানির ১৩ হাজার কোটি টাকার বেশি ব্যাংক আমানত রয়েছে। এই আমানত দিয়ে আাগের দামে আরও পাঁচ মাস তেল বিক্রি করতে পারত কোম্পানিগুলো।



আরও খবর