সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 11:15:41 am

আগামীকাল রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। ধোয়ামোছা আর রঙতুলির ছোঁয়ায় অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে স্মৃতিসৌধ ঘিরে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্মৃতিসৌধ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এরপর একে একে মন্ত্রিপরিষদ সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষে শ্রদ্ধা জানাবেন।


স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।


এরই মধ্যে স্বাধীনতা দিবস ঘিরে স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের ধোয়ামোছা ও রঙতুলির কাজও শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়। দিবসটি উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ।


মাসব্যাপী চলা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শুক্রবার জানান, ২৬ মার্চ উদযাপনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এদিন ভোরে রাস্তার দুপাশে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীসহ নেতাদের স্বাগত জানাবেন।


২৬ মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশপাশে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।


তিনি বলেন, স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে