সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনেছি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 09:18:36 am

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তথ্যভিত্তিক নয় এমন সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর সাংবাদিককে সিআইডি জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছিল। বিভিন্ন স্থানে মামলা হওয়ায় তাকে পরে আবার গ্রেফতার করা হয়েছে।


তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত দু-তিনটি মামলার তথ্য জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।


বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার দিনটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করি। সেই দিন তথ্যভিত্তিক নয় এমন সংবাদ প্রকাশ করে একটি পত্রিকা। যেভাবে বাংলাদেশ এগিয়েছে সেটাকে কটুক্তি করে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যে উক্তিটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেও সেই উক্তিটি করেনি বলে একাত্তর টিভির মাধ্যমে জানিয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সেজন্য পুলিশের একটি বাহিনী সাংবাদিক শামসুজ্জামানকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলেও এই ঘটনায় সারাদেশের বিভিন্ন জায়াগায় মামলা হচ্ছে, কয়েকটি মামলা এরই মধ্যে হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে তাকে আবার গ্রেফতার করা হয়েছে।


বুধবার (২৯ মার্চ) সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের একজন বাদী হয়ে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা করেন।


পরে বুধবারই ডিএমপির রমনা থানায় একই আইনে আরেকটি মামলা করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে