বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

পদত্যাগ করলেন ডিএসইর এমডি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 01:38:52 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


নানা বিষয় নিয়ে পর্ষদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় দায়িত্ব নেওয়ার ১৩ মাসের মাথায় পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। গত মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ইউনূসুর রহমানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংশ্লিষ্ট এক সূত্রে এ তথ্য জানা গেছে। 


জানা গেছে, এমডি ও পরিচালনা পর্ষদের দূরত্বে দেশের প্রধান এ শেয়ারবাজারে অচলাবস্থা সৃষ্টি হয়। ডিএসইর প্রায় ৯৫ জন কর্মকর্তার পদোন্নতি নিয়ে দূরত্ব তৈরি হয়। পর্ষদের এক পক্ষ তাঁর দেওয়া এ পদোন্নতির আইনগত বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এ অবস্থায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগ পত্রে অক্টোবরের শেষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলা হয়েছে।


প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগ দেন। তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


আগে থেকেই পর্ষদের সঙ্গে দূরত্ব ছিল ডিএসসির এমডির। এ জন্য নিয়োগের এক বছরের বেশি সময় হলেও তার চাকরি কনফার্মেশন বা নিয়মিত হয়নি। পর্ষদের আচরণে ক্ষুব্ধ হয়ে গত বছর পদত্যাগ করেন আগের এমডি কাজী ছানাউল হক।

আরও খবর
6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

৩ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে



6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

১৫ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে



6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

১৭ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে