বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঈদের আগে সাময়িকভাবে ব্যবসা শুরু করতে পারবেন : সালমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2023 01:47:23 pm

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যবসায়ীরা ঈদ-উল-ফিতরের আগে বঙ্গবাজারে তাদের ব্যবসা সাময়িকভাবে চালাতে পারবেন।

অগ্নিকান্ডে বিধ্বস্ত বঙ্গবাজার বাজার পরিদর্শন শেষে তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি পরিষ্কার করা হবে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ক্ষতির ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয় হবে।’ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

ঈদের আগে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য সাময়িক ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য কাজ করছি। পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব নয়, তবে কিছুটা পুনরুদ্ধার করা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘কিছু লোক ইতিমধ্যেই আমাকে ফোন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য। এর জন্য ব্যবসায়ীদের যৌথ ব্যাঙ্ক হিসাব, বিকাশ, নগদ এবং রকেট খোলার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর এই ব্যাপারে জানানো হবে।’