সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

বেসরকারি ঋণের পালে হাওয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 01:13:29 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


দ্রুতগতিতে বাড়ছে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ। পাশাপাশি বাড়ছে এ খাতের ঋণ বিতরণের হার। করোনা মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বেসরকারি খাত।


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২১ সালের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে বেসরকারি খাতের ব্যবসায়ী-উদ্যোক্তারা ব্যাংক খাত থেকে ১৩ দশমিক ৯৫ শতাংশ বেশি ঋণ নিয়েছেন। আগের মাস জুনে প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক শূন্য ৭ শতাংশ।


তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি কিছুটা কমে ১০ দশমিক ৭২ শতাংশে নেমে আসে। এরপর মার্চে আবার বেড়ে ১১ দশমিক ২৯ শতাংশে এসে দাঁড়ায়। এরপরের মাস এপ্রিলে হয় ১২ দশমিক ৪৮ শতাংশ এবং মে মাসে প্রবৃদ্ধি আরও বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ৯৪ শতাংশ।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জুলাই শেষে বেসরকারি খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ৫২ হাজার ৫৬৬ কোটি টাকা--যা গত বছরের একই সময়ে ছিল ১১ লাখ ৮৭ হাজার ১১ কোটি টাকা।


বেসরকারি খাতের ঋণ বাড়ার বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘বেসরকারি খাতের ঋণ বেড়েছে এটা ভালো দিক, তবে এ সময় মূল্যস্ফীতিও বেড়েছে। অর্থাৎ যারা বিনিয়োগের জন্য পণ্যের কাঁচামাল, মুলধনি যন্ত্রপাতি কিনছে, তাদের খরচ আগের চেয়ে বেড়ে গেছে।’


এর দুটি কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এক. বিশ্ববাজারে পণ্যের দাম বেশি । আরেকটি হলো--ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় পণ্য আমদানিতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। পণ্যমূল্য বেশি ও ডলারের বাড়তি দামের কারণে আমদানি ব্যয় মেটাতে গিয়ে ঋণ বেশি নিতে হচ্ছে কী না এটা বিশ্লেষণ করা প্রয়োজন। তবে আমার মনে হয় প্রকৃত বিনিয়োগ খুব একটা বাড়েনি।’     


তবে এখনও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে এই সূচক। চলতি ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ১৪ দশ‌মিক ১০ শতাংশ ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক--যা গত ২০২১-২২ অর্থবছরে ছিল ১৪ দশমিক ৮ শতাংশ।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এখনও সুদহার কম আছে, পাশপাশি সরকারের ঋণ নেওয়ার হারও কম; তাই বেসরকারি ঋণপ্রবৃদ্ধি বাড়ছে। এ ছাড়া আগের অনেক এলসি এখন নিষ্পত্তি হচ্ছে।  এটাও তো এক ধরনের ঋণ। এসব কারণে ঋণপ্রবৃদ্ধি বেড়েছে।