সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মেসির পিএসজি-অধ্যায় ‘কার্যত’ শেষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 02:48:27 pm

প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে চলতি গ্রীষ্মেই। অর্থাৎ নতুন করে চুক্তি না করলে আগামী মাসের পর মেসি আর পিএসজির নন।


তবে চুক্তি নবায়ন হতে পারে, এমন গুঞ্জন ছিল কদিন আগ পর্যন্তও। যদিও ক্লাবের সঙ্গে টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েন বোধ হয় সমাপ্তির পথে চলে এলো সবশেষ ঘটনায়।


মেসি সৌদি আরবের পর্যটনদূত। সেই কমিটমেন্টের কারণে তিনি সৌদি সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব পিএসজি তার ছুটি মঞ্জুর করেনি।


মেসিও ছুটির ধার ধারেননি। সৌদি আরবে অবকাশ যাপনে চলে গেছেন পরিবার নিয়ে। যা নিয়ে লেগে গেছে দুই পক্ষের। মঙ্গলবার মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি।


আরএমসি স্পোর্টস জানিয়েছে, পিএসজি সম্প্রতি যে নতুন নীতিমালা গ্রহণ করেছে, সে অনুযায়ীই মেসিকে নিষিদ্ধ করা হয়েছে। একজন খেলোয়াড়, তিনি যত বড় তারকাই হন, যত বেশি পারিশ্রমিকই পান, ক্লাবের ঊর্ধ্বে নন। নতুন নীতিমালায় এ ব্যাপারেই গুরুত্ব দিতে চাইছে ক্লাব।


এই নিষেধাজ্ঞার ফলে পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক প্রায় শেষই হয়ে গেলো। পিএসজি কর্তৃপক্ষই নাকি মেসির সঙ্গে আর নতুন চুক্তি করতে আগ্রহী নয়। ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে এই খবর।


২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে মেসি পিএসজিতে যোগ দেন। নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মেসি যুক্ত হওয়ায় পিএসজি অজেয় দলে পরিণত হবে ভাবা হচ্ছিল এমনটাই। কিন্তু বাস্তবতা তার ধারেকাছেও ছিল না। টানা দুটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি।


ফলে মেসির সঙ্গে চুক্তি করলে বেতন কমানো হবে, এমন সিদ্ধান্ত নেয় পিএসজি। কিন্তু বিশ্বকাপজয়ী তারকা তাতে রাজি হননি, ফলে চুক্তির ব্যাপারটি ঝুলে যায়। এরই মধ্যে নতুন ঘটনা পিএসজিতে মেসি-অধ্যায় ‘কার্যত’ শেষই করে দিলো।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে