সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 11:10:33 am

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তান অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। তার ১০৭ রানের ইনিংসে পাকিস্তানের জয় ১০২ রানে। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে পাকিস্তান। 


সেঞ্চুরি করার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড গড়েছেন বাবর। বাবরই প্রথম ব্যাটসম্যান যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করেছেন ৫০০০ রান। বাবরের লেগেছে মাত্র ৯৭ ইনিংস। পাকিস্তান অধিনায়ক ভেঙেছেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। ৫০০০ রান করতে আমলার লেগেছিল ১০১ ইনিংস। ৫০০০ রানের মাইলফলক ছুঁতে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির দুজনেরই লেগেছে ১১৪ ইনিংস। 


৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের বড় সংগ্রহ তোলার পেছনে বড় ভূমিকা রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান আগা সালমান। বাবরের সঙ্গে ১০০ বলে ১১৭ রানের জুটি গড়েছেন সালমান। যে জুটিতে সালমানই ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। ইমাম উল হক বিশ্রামে থাকায় ওপেনিংয়ে সুযোগ পাওয়া শান মাসুদ করেছেন ৪৪ রান। 


টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করা ফখর জামান আউট হয়েছেন ১৪ রান করে। ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান পছন্দের ৪ নম্বর পজিশনে নেমে ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ রান করে ফিরেছেন রান আউটে কাটা পড়ে। শেষ দিকে তিন ছক্কায় শাহিন শাহ আফ্রিদির ৭ বলে ২৩ ও মোহাম্মদ হারিস ৮ বলে ১৭ রানে বড় সংগ্রহ পায় বাবর আজমের দল। 


জবাবে নিউজিল্যান্ডের টপ অর্ডারের কারও বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল। যে কাজটা তারা করতে পারেনি। উইল ইয়ং, টম ব্লাল্ডেল, ড্যারেল মিচেল সবাই ফিরেছেন ভালো শুরুর পর। কিউইদের স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক টম ল্যাথাম ও মিচেল। দুজনে গড়েছিলেন ৮৪ রানের জুটি। কিন্তু সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। কিউইদের ইনিংস থেমেছে ২৩২ রানে।  

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে