সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

অবশেষে সুযোগ মিলছে বিজয়ের; ১ম ওয়ানডেতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 02:09:16 am

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক


টি-টোয়েন্টি সিরিজে হারের পর আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’


তাইতো নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের দলের কোনো পরিবর্তন হয়তো চাইবেন না তামিম।


তবে নুরুল হাসান সোহানের না থাকায় অবশেষে ওয়ানডে দলে সুযোগ পেতে যাচ্ছেন এনামুল হক বিজয়।

এছাড়া বাদ পড়তে পারেন নাসুম আহমেদ। একাদশে খেলতে পারেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ/ শরিফুল ইসলাম।


আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে