সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

টেকসই প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা বিশ্বব্যাংকের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2022 09:50:28 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনে উপকূলীয় এলাকায় বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে উপকূলীয় অঞ্চলে জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য বিনিয়োগ অব্যাহত রাখতে হবে বলে জানায় সংস্থাটি।


সোমবার বাংলাদেশকে নিয়ে ‘বাংলাদেশ : এনহ্যান্সিং কোস্টাল রেজিলেন্স ইন আ চেঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক প্রকাশিত বিশ্বব্যাংকের একটি নতুন প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।


প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে দেশের উন্নয়নকে তুলে ধরে দেশের উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন করার জন্য আরও পদক্ষেপের সুপারিশ করা হয়। কীভাবে সরকার এ ঝুঁকি কমানোর উদ্যোগ নিচ্ছে তা দেখা হয়। উপকূলীয় অঞ্চলে নানা পদক্ষেপ ও সমাধানের কথাও বলা হয়েছে।


সেখানে আরও বলা হয়--জলবায়ু সংক্রান্ত ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ বৈশ্বিক পরিসরে দেখিয়ে দিয়েছে কীভাবে দুর্যোগঝুঁকি হ্রাসে দীর্ঘমেয়াদি বিনিয়োগ জীবন বাঁচায়, অর্থনৈতিক ক্ষতি হ্রাস করে এবং উন্নয়ন টেকসই করা যায়। এটি সম্ভব হয়েছে একটি কৌশলগত নীতি কাঠামোর মাধ্যমে বিভিন্ন উদ্যোগের কারণে। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ঘূর্ণিঝড়জনিত প্রাণহানির সংখ্যা ১০০ গুণ কমিয়েছে। দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যা, পরিবেশগত অবক্ষয় এবং ক্রমবর্ধমান জলবায়ুঝুঁকি উপকূলীয় অঞ্চলে নানা সমস্যা তৈরি করছে। প্রাকৃতিক ও অবকাঠামো ব্যবস্থার ওপর ভর করে উপকূলে ৪ কোটি মানুষের আবাসস্থল। টেকসই উন্নয়ন করতে বাংলাদেশকে আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে।


বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দ্যান দ্যান চেন বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন একটি স্থির লক্ষ্যমাত্রা নয়। বরং পরিবর্তনশীল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং উন্নয়ন লক্ষ্যের মধ্যে সমন্বয় খুঁজে পাওয়া জরুরি। উপকূলে টিকে থাকার এটিই অন্যতম পন্থা। বাংলাদেশে টেকসই উপকূল বিনির্মাণ ও ঝুঁকি কমাতে গত ৫০ বছর ধরে বাংলাদেশের পাশে আছে বিশ্বব্যাংক। দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে বাংলাদেশকে সহায়তা করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ দুর্যোগের প্রস্তুতি এবং উপকূলে টেকসই উন্নয়নে দারুণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে অন্যান্য দেশ।  

আরও খবর