সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৪ জুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-07-2023 05:16:31 pm

যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি পুরুষ বিশ্বকাপ শুরু হবে ৪ জুন এবং শেষ হবে ৩০ জুন। খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।


প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ১০টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এজন্য চলতি সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত কয়েকটি ভেন্যু পরিদর্শন করবে। এই প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র।


ইতোমধ্যে ফ্লোরিডার লডারহিলে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও টুর্নামেন্ট ও অনুশীলন ম্যাচ আয়োজনের তালিকায় আছে মরিসভিল, ডালাস এবং নিউইয়র্কের কয়েকটি ভেন্যু।


কিন্তু এখনও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্ক। আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাওয়া বাধ্যতামূলক। চলমান মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম আসরের ম্যাচগুলো এখন মরিসভিল ও ডালাসে অনুষ্ঠিত হচ্ছে।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেট (ইউএসএসি) কর্মকর্তাদের সাথে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে ভেন্যুগুলো নিয়ে চূড়ান্ত নিবে আইসিসি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে মোট ২০টি দল অংশ নিবে। এরমধ্যে সরাসরি ১২টি দল ও বাছাই পর্ব খেলে ৮টি দল বিশ্বকাপে পা রাখবে। ইতোমধ্যে বাছাই ছাড়া স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আটটি দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও আফগানিস্তান পরের আসরে খেলা নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে