সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2022 08:54:15 am

ফাইল ছবি


আগের দিন যুক্তরাষ্ট্র থেকে খবর আসে, ফ্লুতে আক্রান্ত হওয়ায় জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাও খেলতে পারেন লিওনেল মেসি। ছিলেন না শুরুর একাদশেও। ম্যাচের ৫৬ মিনিটে বদলি হিসেবে নামেন পিএসজি তারকা।


জোড়া গোল করে মিটিয়েছেন সমর্থকদের প্রত্যাশা। আর কাতার বিশ্বকাপের আগে শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তারা। 


বাংলাদেশ সময় বুধবার ভোরে নিউ জার্সির রেড বুল অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন ইউলিয়ান আলভারেজ। এরপর আর গোল পাচ্ছিল না লিওনেল স্কোলানির শিষ্যরা। জমাট রক্ষণে ম্যাচে ফেরার আশা বাঁচিয়ে রাখছিল জ্যামাইকা।


তবে দলের সেরা তারকা মেসি মাঠে নামার পর বদলে যায় দৃশ্যপট। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার। দেশের জার্সিতে আর্জেন্টিনা অধিনায়কের গোলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০-তে। 


এ ম্যাচে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক মাঠে নামার পর তৃতীয়বারের মতো একজন ভক্ত ঢুকে পড়েন মাঠে। ফলে সেই আক্রমণ আর শেষ করার সুযোগ পাননি লিওনেল মেসি।


ছাড়িয়ে গেলেন ৮৯ গোল করা মোখতার দাহারিকে। আন্তর্জাতিক ফুটবলে পিএসজি তারকার চেয়ে বেশি গোল আছে কেবল আলি দাইয়ি (১০৯) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর (১১৭)।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে