সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

রিজার্ভ বাড়ল ১.৫ বিলিয়ন ডলার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-12-2023 08:42:12 am

আইএমএফ, এডিবির ঋণসহ বিভিন্ন উৎস থেকে ডলার যোগ হওয়ায় দেশে এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ৯ লাখ ৯০ হাজার বা ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।


গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ১২ ডিসেম্বর ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে আইএমএফ। এর দুইদিন পর বাংলাদেশ ব্যাংকে এ ডলার যোগ হয়। একই দিনে এডিবির ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সপ্তাহজুড়ে অন্যান্য উৎস থেকে আরো রিজার্ভ জমা হয়। রিজার্ভের অর্থে গঠিত ইডিএফসহ বা গ্রস রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে যা ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

আরও খবর