সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

বিয়ে করলেন ইয়াসির রাব্বি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-01-2024 11:20:14 am

ক্রিকেটে হার্ড হিটার হিসেবে আলোচনায় আসেন ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে নিজেকে তেমন প্রমাণ করতে পারেননি তিনি।


অবশ্য একেবারেই যে ছিটকে গেছেন, তাও বলা যাবে না। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন ইয়াসির। ব্রোঞ্জপদক নিশ্চিতের ম্যাচে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।


সেই ইয়াসির এবার শুরু করলেন জীবনের আরেক অধ্যায়। নিজ শহর চট্টগ্রামে বুধবার বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের এই ক্রিকেটার। নগরীর হল-টোয়েন্টিফোরে বুধবার বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির রাব্বি। 


ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পাত্রীর নাম রিভা আনজুম। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। 


ইয়াসিরের অবশ্য ব্যক্তিজীবনে আটকে থাকার সময় নেই। খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। 


দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। তবে জাতীয় দলে রান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার পরিসংখ্যান। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়তো প্রেরণা দেবে ইয়াসিরকে।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে