সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2024 05:12:24 pm

আগামী মাসে বিশ্বকাপ বাছাই ফুটবলে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটো ম্যাচ খেলবে তারা। দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া। এরই মধ্যে এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। তবে সেখানে জায়গা হয়নি দলের অধিনায়ক লিওনেল মেসির।



মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন মেসি। সেই ইনজুরি থেকে এখনও মুক্ত হননি আর্জেন্টিনা অধিনায়ক। ফলে মেসিকে ছাড়াই দল ঘোষণা করতে হয়েছে।


বাছাই পর্বের ম্যাচের জন্য প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়াগে সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে। তবে এবারও সুযোগ মেলেনি পাউলো দিবালার। ইনজুরির কারণে দলের বাইরে তিনি।


আগামী ৬ সেপ্টেম্বর নিজেদের মাটিতে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর কোপা আমেরিকার রানার্স আপ কলাম্বিয়ার মুখোমুখি হবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপায় শিরোপা জয়ের পর এই প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা।


দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে মোট দশটি দল বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।


আর্জেন্টিনা স্কোয়াড: ওয়ালতার বেনিতেস, গেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, গেরমান পেসসেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস মাক্স আলিস্তার, এনসো ফার্নান্দেস, গিওভান্নি লো সেলসো, এসেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দে পল, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুল, গিলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও ভালেন্তিনো কাস্তেয়ানোস।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে