সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

বিশ্বকাপ থেকে ৭৩ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-11-2022 05:46:10 am

ফাইল ছবি


বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ বেশ আগেই। চলছে দলের পারফরমেন্সের হিসেব-নিকেশ। বিসিবির একাউন্টসও এখন অন্য এক হিসেবে ব্যস্ত। চলুন দেখে আাসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিসিবি কতো আয় করলো। বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে। আইসিসির পুর্ব নির্ধারিত হিসেব অনুযায়ী সুপার টুয়েলভে খেলা দলগুলো পাচ্ছে ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে এই বিশ্বকাপে আইসিসি থেকে বাংলাদেশ পেয়েছে (১ ডলার = ১০৫ টাকা) ৭৩ লাখ ৫০ হাজার টাকা। 


 সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের মধ্যে ৪,০০০০০ (চার লাখ) ডলার ভাগাভাগি হবে। ফাইনালের টিকেট না পাওয়া ভারত ও নিউজিল্যান্ড মধ্যে এই চার লাখ ডলার ভাগাভাগি করে নেবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পাবে ১০ লাখ ৬০ হাজার ডলার। রানার্স আপ দলের একাউন্টে যাবে ৮ লাখ ডলার। 


২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক চমকপ্রদ ফলাফল ও অঘটনের জন্ম দিয়েছে। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার বাছাই পর্বের বাধাই টপকাতে পারেনি। বাছাই পর্বে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দিয়েছিল নামিবিয়া। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভেও উঠতে পারেনি ওয়েষ্ট ইন্ডিজ। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস। সেই ম্যাচে হেরে অভাবিতভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের পর বাংলাদেশ-পাকিস্তানের গ্রুপের শেষ ম্যাচটা কোয়ার্টার ফাইনালে রূপ নেয়। যে জিতবে সেই সেমিফাইনালে। পাকিস্তান সেই ম্যাচ জিতে ফাইনালে উঠে আসে। অথচ এই পাকিস্তানই গ্রুপ পর্যায়ে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে আগেভাগে বিদায়ের পথে ছিল।


নিউজিল্যান্ড বনাম পাকিস্তান এবং ভারত বনাম ইংল্যান্ড, বিশ্বাকাপের দুটো সেমিফাইনালের কোনটিই জমেনি। একতরফা ভঙিতে সেমিফাইনাল জিতে পাকিস্তান ও ইংল্যান্ড ফাইনালে খেলছে। ১৩ নভেম্বর (রবিবার) মেলবোর্নে হবে এই ফাইনাল। ফাইনালের রিজার্ভ ডে ১৪ নভেম্বর।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে