সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

আইপিএল টপ ক্লাস টুর্নামেন্ট, তবে দেশের হয়ে খেলা আগে: হাথুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:30:48 am

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলার সময় সাকিব, মোস্তাফিজ, লিটন আইপিএলে অংশ নিতে পারবেন না। তাদের দেশের হয়ে খেলতে হবে।


এ সিদ্ধান্ত কতটা যৌক্তিক? আয়ারল্যান্ডের মত কম শক্তির অনভিজ্ঞ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সাকিব ও লিটনকেসহ খেলতে হবে কেন? তাদের ছাড়া খেললে কী হবে?


আইপিএল শুধু অনেক বড় ফ্র্যাঞ্চাইজি আসরই নয়, ওপরে ওঠার অনেক বড় মঞ্চ। সেখানে খেললে তিনজনেরই স্কিল ডেভেলপ হবে। তার ওপর চলতি বছর ভারতের মাটিতেই বিশ্বকাপ। তাই সেখানে খেললে সাকিব-লিটন-মোস্তাফিজরা কন্ডিশন সম্পর্কেও ভালো একটা ধারণা পাবেন। তাই তাদের খেলার অনুমতি দেওয়া উচিত বলেই মনে করছেন অনেকে।


এ ব্যাপারে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুুরুসিংহের ভাবনা কী? তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন? তা জানতে যারা মুখিয়ে ছিলেন, তাদের জন্য খবর-বাংলাদেশের প্রধান কোচও মনে করেন জাতীয় দলের হয়ে খেলাই অগ্রাধিকার দেওয়া উচিত সাকিব-লিটনদের।


হাথুরু অবশ্য মানছেন, আইপিএল খেললে স্কিল উন্নত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরও তার মনে হয়, জাতীয় দলের হয়ে খেলাটাই আগে।


টাইগাদের হেড কোচ বলেন, ‘সাকিব আর লিটন শুধু নয়, মোস্তাফিজও তো আছে, তাই না? তিনজন খেলোয়াড়। আমি মনে করি, বোর্ডের সিদ্ধান্ত দেশের জন্য আগে খেলা। আর নিলামে নাম তোলার আগে তাদেরকে একই বার্তা দিয়েছে বিসিবি। যে কথা এখনও একই রয়ে গেছে।’


সঙ্গে হাথুরু যোগ করেন, ‘হ্যাঁ, আইপিএলে অংশগ্রহণ করলে তাদের স্কিলের উন্নতি হবে, এটা সত্য। এটা নিয়ে কোনো সন্দেহও নেই আইপিএল টপ ক্লাস টুর্নামেন্ট। কিন্তু নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে দেশের জন্য খেলা।’

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে