সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

পুনঃঅর্থায়ন নিয়ে মিডল্যান্ড ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 08:56:47 am

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পে পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে একটি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম. সাজেদুর রহমান খানের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।


চুক্তির অধীনে, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড জাহাজ নির্মাণ শিল্পে স্বল্প খরচে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে দেশের সম্ভাবনা বাড়াতে সহায়তা করবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ আক্তার-উজ-জামান এবং মাহেদী মামুন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, এসএভিপি এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিটের প্রধান আবু শাহাদাত মোহাম্মদ শাহেদ।