প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

কুড়িগ্রামে কৃষকের জমিতে বরেন্দ্র’র খাল খনন বন্ধের দাবীতে মানববন্ধন



কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারীতে খাস জমি ছাড়াও কৃষকের প্রায় ছয়শ একর জমিতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) খাল খনন করার অভিযোগ তুলেছে শতাধিক কৃষক। এর প্রতিবাদ এবং খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কৃষকরা। বৃহস্পতিবার দুপুরের দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোষ নদীর উপর এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকার তিন শতাধিক কৃষক অংশ নেন।


এতে বক্তব্য রাখেন, সবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ফরিদা পারভীন, ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় কৃষক মমিন মন্ডল, তজিম উদ্দিন, আব্দুল হক, আমিনুর ইসলাসসহ অনেকে।


বিএমডিএ নাগেশ্বরী উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, ইআইআরপি এর আওতায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোশ নদীর ভেল্লিকুড়ি থেকে হুচারবালা ত্রিমোহনী পর্যন্ত ৬ হাজার ৯শ মিটার এলাকায় ৬টি প্যাকেজে খাল খনন কাজ শুরু করেছে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ)। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ৫৯ লাখ টাকা। কাজগুলোর মধ্যে পাঁচটি প্যাকেজের কাজ করছে নওগাঁর মেসার্স খান ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অপর প্যাকেজটির খনন কাজ করছে নওগাঁরই মোসলেম উদ্দিন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 


বিএমডিএ নাগেশ্বরী জোনের সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মাহবুব আলম বলেন, আমরা সরকারি যেটুকু জমি পাবো সেটুকু খনন করবো। কৃষকের জমি খননের প্রশ্নই আসেনা। তবে অনেকে সরকারি জমি নিজ নামে দাবি করে ভোগ দখল করে আসতেছেন। তারাই এসব অভিযোগ তুলছেন বলে দাবী করেন এ কর্মকর্তা। 


আরও খবর