শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিবান্ধব মানসিকতা তৈরিতে নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়ে গেল "Startup, Science Project and Innovation Idea Showcasing Program"। উপজেলা পর্যায়ের এই আয়োজনে খুদে বিজ্ঞানীদের তৈরি চমৎকার সব প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া দর্শকদের চমকে দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ঢাকা)-এর নির্দেশনা অনুযায়ী এডুকেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ECDI) এবং এসইইউ যৌথভাবে এই উৎসবমুখর প্রোগ্রামটির আয়োজন করে। স্থানীয় পর্যায়ে এর সার্বিক বাস্তবায়নে নিরলস কাজ করেছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন ও তাদের উৎসাহিত করেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এইচ. এম. খোদাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ ও রাজনৈতিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান যুগের তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাভাবনার অধিকারী হতে হবে। এই ধরণের বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নতুন কিছু সৃষ্টি করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলগতভাবে অংশ নিয়ে তাদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনগুলো তুলে ধরে। অতিথিবৃন্দ খুদে বিজ্ঞানীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরণের আয়োজন আরও বড় পরিসরে করার তাগিদ দেন।
১ ঘন্টা ১ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে