ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন “ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম” এর আয়োজনে “ Startup, Science Project and Innovation Idea Showcasing Program ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মেধা-বিজ্ঞান-উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানের আলোকে শুক্রবার চরণিখলা উচ্চ বিদল্যালয় মাঠে প্রোগ্রামের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, এসেড কারিগরি কলেজের অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, চরণিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুক, হাটুলিয়া দারুসুন্নাহ মাদ্রাসার সুপার মোস্তফা কামাল। উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে মেলার ৪০টি দলের কার্যক্রম পরিদর্শন করেন।
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে