প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ববি শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন


অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করছে।গত রবিবারের ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঠদান-পরীক্ষা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।


 অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন ও ববির ১১-২০ কল্যাণ পরিষদও বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। সোমবার (১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ডে এ কর্মসূচিগুলো পালন করেছেন তারা।


এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর জানান, আমরা দীর্ঘদিন একটি শান্তিপূর্ণভাবে এই পেনশনসংক্রান্ত 'বৈষম্যমূলক প্রজ্ঞাপন' প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি।সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একই যৌক্তিক দাবি জানিয়ে আসছে।আমাদের দাবি যখনই সরকার মেনে নিবে,আমরা তখনই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে আসবো। ‘বৈষম্যমূলক’ প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে।


আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন পূর্বঘোষিত কর্মসূচির অন্তভূক্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের আহ্বানে ১, ২, ৩ ও ৪ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ জানান, আমরা আমাদের দাবি অনেক আগে থেকেই জানিয়ে আসছি। সর্বজনীন পেনশন স্কিম বা বৈষম্যমূলক প্রজ্ঞাপন' প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।আমরা স্মারক লিপি,মানববন্ধন করেছি।আমি মন করি,সরকার বিষয়টি উপলব্ধি করে এ ধরণের বৈষম্য দুর করার পদক্ষেপ নিবেন।যদি আমাদের দাবির সমাধান না করা হয়,তাহলে আগামি ৭ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি বা লাগাতার কর্মসূচি গ্রহণ করা হবে।


সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছে। ১১-২০ কল্যাণ পরিষদের সভাপতি মো. আরিফ সিকদার জানান, আমাদের কর্মবিরতি চলমান থাকবে,যতদিন আমাদের দাবি বাস্তবায়িত না হবে।

আরও খবর




6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৯ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে