প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 20-10-2025 06:48:24 am

ছবি-দেশচিত্র


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আমরণ অনশন শুরু করছেন। নিজেদের দাবি বাস্তবায়নে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে এ অনশন শুরু হবে। শিক্ষকদের দাবিগুলো হলো- বেতন কাঠামোতে ২০ শতাংশ বাড়িভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন।


রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজার মোড়ে এক সমাবেশ শেষে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম নেতা দেলাওয়ার হোসাইন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।


এর আগে ‘প্লেট-বাটি হাতে ভুখা মিছিল’ শেষে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে ফিরে এসে অনশন কর্মসূচির প্রস্তুতি নেন।


দেলাওয়ার হোসাইন আজিজী গণমাধ্যমকে বলেন, আগামীকাল থেকে আমরা আমরণ অনশনে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।


সরকার সম্প্রতি ৫ শতাংশ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি— বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করতে হবে। চিকিৎসা ও উৎসব ভাতাও পুনর্নির্ধারণ করতে হবে।


আজিজী বলেন, ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। তবে প্রকৃত বিজয় তখনই হবে, যখন সরকার ২০ শতাংশ বাড়িভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শ্রেণি কার্যক্রমে ফিরব না।


শিক্ষক নেতারা জানান, শহিদ মিনারকে কেন্দ্র করে তাদের আন্দোলন চলছে। এর অংশ হিসেবে তারা শাহবাগ অবরোধ, টিএসসিতে বিক্ষোভ সমাবেশ, কালো পতাকা মিছিল ও ভুখা মিছিল করেছেন। গত দুই দিনে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।


সমাবেশে শিক্ষকদের মধ্যে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিও ওঠে।


তবে এ বিষয়ে আজিজী বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দাবি জানাইনি। অর্থ উপদেষ্টা দেশে ফিরলে ও আমাদের প্রতি যদি অবহেলা করা হয়, তাহলে আমরা এক দফার আন্দোলনের পথে যাব।

আরও খবর




6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৮ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে