প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে সোয়া দুই ঘণ্টা পর উপস্থিত হলেন প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরের ইসলামপুরে খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত সময় থেকে সোয়া দুই ঘণ্টা পর উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। 

আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী (জিয়া খাল) খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু তিনি নির্ধারিত সময় থেকে সোয়া দুই ঘণ্টা পর অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। তবে অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা নির্ধারিত সময়ের অনেক আগে-ভাগেই অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ সালের অর্থ বছরে দেশব্যাপী নদী-নালা-খাল, জলধার খনন ও পুনঃখনন কর্মসূচি-২০২৬ এর আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) খননের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়নের ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারী চিনারচর নামাপাড়া দশআনী নদী পর্যন্ত খালটির ৮ কিলোমিটার পুনঃখনন করা হবে। এ উপলক্ষে ইউনিয়নের কড়ইতলা এলাকায় জিয়া খালের পশ্চিমপাড়ে খাল খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। 

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মী নিয়ে উপস্থিত অনুষ্ঠান স্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এরপর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের অতিথিরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে প্রধান অতিথি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের জন্য অপেক্ষা করতে থাকেন। দুপুর ১টা ১৭ মিনিটের সময় অনুষ্ঠান স্থলে গাড়িবহরে উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এসময় লাল ফিতা কেটে খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে খাল খনন কাজ শুরু করান।

দুপুর ২টা ১৮ মিনিটে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, 'বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয়ের দায়িত্ব নিয়ে দেখতে পেলাম, দুর্নীতির ফাইল আর দুর্নীতির ফাইল। আওয়ামী লীগ সরকারের আমলে যাঁরা এই মন্ত্রাণলয়ে দায়িত্বে ছিলেন, তাঁরা শুধু এখানে দুর্নীতির ফাইল রেখে গেছেন।' 

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, 'অচিরে দেশব্যাপী কৃষি কার্ড বিতরণ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে স্বনির্ভর ও সুখী সম্মৃদ্ধি বাংলাদেশ গঠন করা হবে।'

দুপুর ২টা ৪৬ মিনিটের সময় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। 

জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন স্থানীয় গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মাস্টার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত হননি জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার। 

বক্তারা বলেন, জিয়া খাল পুনঃখনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি,  দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহাম্মদ এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। 

আরও খবর